ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল আটক, সাজা ও জরিমানা

হবিগঞ্জ জেলা পাসপোর্ট অফিস ও আশপাশ এলাকা হতে কতিপয় ব্যক্তিদের পাসপোর্ট সরবরাহে অনিয়ম ও এ সংক্রান্ত অবৈধ অর্থগ্রহণের অভিযোগে আটক করা হয়৷ এসময় সংঘবদ্ধ চক্রের চিহ্নিত ২জনকে মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়, বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। এছাড়া, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে গৃহীত টাকা তৎক্ষনাৎ ফেরত প্রদান করা হয়।


অদ্য ০৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জেলা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।


এসময় নিম্নোক্ত ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয়। মোঃ শিরু চৌধুরী (৪৭) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ শত টাকা জরিমানা, মোঃ টেনু মিয়া (৪২) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ শত টাকা জরিমানা, মোঃ আব্দুর রহিম (৪২) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ শত টাকা জরিমানা, মোঃ হাবিবুর রহমান (৩৮) কে ৬ মাসের কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, মোঃ বাছির মিয়া (৪৫) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ টাকা টাকা জরিমানা এবং জামাাল আহম্মেদ (৪১) কে ৬ মাসের কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑